![]() বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু
২১ September ২০২৫ Sunday ৪:৪৮:২৯ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() পটুয়াখালীর বাউফলে গলায় কলা আ’টকে মোতালিব নামের দেড় বছরের এক শিশুর মৃ’ত্যু হয়েছে। ঘ’টনাটি ঘ’টেছে রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। মৃ’ত শিশু মোতালিবের বাবার নাম সোহেল প্যাদা। তিনি ঢাকার একটি প্লাইউডের দোকানে চাকরি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন বেলা ১১টার দিকে মোতালিবের সেজ বোন তাকে একটি কলা খেতে দেন। খাওয়ার এক পর্যায়ে কলার একটি টুকরা তার গলায় আ’টকে যায়। তখন অবস্থার অবনতি হলে শিশুটির মা ও বোনেরা চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মোস্তাহিদ শিশুটিকে মৃ’ত ঘোষণা করেন। পরে চিকিৎসক জানান, শিশুটির গলা থেকে কয়েক টুকরা কলা বের করা হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

