Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১২:০১ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু
২১ September ২০২৫ Sunday ৪:৪৮:২৯ PM
Print this E-mail this

বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে গলায় কলা আ’টকে মোতালিব নামের দেড় বছরের এক শিশুর মৃ’ত্যু হয়েছে। ঘ’টনাটি ঘ’টেছে রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে।

মৃ’ত শিশু মোতালিবের বাবার নাম সোহেল প্যাদা। তিনি ঢাকার একটি প্লাইউডের দোকানে চাকরি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন বেলা ১১টার দিকে মোতালিবের সেজ বোন তাকে একটি কলা খেতে দেন। খাওয়ার এক পর্যায়ে কলার একটি টুকরা তার গলায় আ’টকে যায়। তখন অবস্থার অবনতি হলে শিশুটির মা ও বোনেরা চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দুপুর ১২টা ২০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মোস্তাহিদ শিশুটিকে মৃ’ত ঘোষণা করেন। পরে চিকিৎসক জানান, শিশুটির গলা থেকে কয়েক টুকরা কলা বের করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com