![]() মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
২২ September ২০২৫ Monday ৫:৫২:৩১ PM
তজুমদ্দিন ((ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে আবু তাহের মাঝি (৫২) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় দুই শিশু আহত হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে তজুমদ্দিন উপজেলার চৌমুহনি লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আবু তাহের মাঝি চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের মো. নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে তাহের মাঝির নেতৃত্বে তিনজন মেঘনায় মাছ শিকার করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হয় এবং বজ্রপাতে আবু তাহের মাঝি ট্রলারের ভেতরেই মারা যান। এ ছাড়া ট্রলারে থাকা হৃদয় ও মারুফ আহত হয়।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

