Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৪:৩৪ AM
Barisal News
Latest News
Home » তজুমদ্দিন » ভোলা » মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
২২ September ২০২৫ Monday ৫:৫২:৩১ PM
Print this E-mail this

মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু


তজুমদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে আবু তাহের মাঝি (৫২) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় দুই শিশু আহত হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে তজুমদ্দিন উপজেলার চৌমুহনি লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

আবু তাহের মাঝি চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের মো. নুর মোহাম্মদের ছেলে।


আহতরা হলো: একই গ্রামের হৃদয় (১১) ও মারুফ (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে তাহের মাঝির নেতৃত্বে তিনজন মেঘনায় মাছ শিকার করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হয় এবং বজ্রপাতে আবু তাহের মাঝি ট্রলারের ভেতরেই মারা যান। এ ছাড়া ট্রলারে থাকা হৃদয় ও মারুফ আহত হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহব্বত খান। তিনি বলেন, ‘তথ্য সংগ্রহে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com