![]() উজিরপুরে মা ইলিশ রক্ষায় অভিযান: প্রথম দিনেই হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার, জীবিত ইলিশ নদীতে অবমুক্ত
৪ October ২০২৫ Saturday ৭:০৬:০৫ PM
নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) থেকে: ![]()
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার ও উজিরপুর মডেল থানা পুলিশের সদস্যরা। নদীর দুই পাড়ে শত শত মানুষ ভিড় করে বিরল এই দৃশ্য প্রত্যক্ষ করেন। স্থানীয়দের ভাষ্য, আগে কখনও এভাবে জীবিত মা ইলিশ নদীতে অবমুক্ত করতে দেখেননি তারা। এ ধরনের উদ্যোগ মানুষকে সচেতন করবে বলেও মনে করেন তারা। এর আগে সকালে পৌরসভা চত্বরে নিবন্ধিত জেলেদের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন জানায়, নিষিদ্ধ সময়কালে জেলেদের জন্য সরকারের পক্ষ থেকে নিয়মিত সহায়তা দেওয়া হবে। ইউএনও মো. আলী সুজা বলেন, “৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশসহ সব ধরনের ডিমওয়ালা মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশনা বাস্তবায়নে আমরা কঠোর অবস্থানে আছি।” প্রতিবছর ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা, সংরক্ষণ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করে সরকার। এ সময় দেশব্যাপী চলে বিশেষ অভিযান সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

