Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে মা ইলিশ রক্ষায় অভিযান: প্রথম দিনেই হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার, জীবিত ইলিশ নদীতে অবমুক্ত
৪ October ২০২৫ Saturday ৭:০৬:০৫ PM
উজিরপুরে মা ইলিশ রক্ষায় অভিযান: প্রথম দিনেই হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার, জীবিত ইলিশ নদীতে অবমুক্ত
নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) থেকে:
বরিশালের উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরুতেই বড় সাফল্য পেয়েছে প্রশাসন। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শিকারপুর এলাকায় সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল। এ সময় জালে আটকে পড়া জীবিত মা ইলিশ নদীতে অবমুক্ত করেন কর্মকর্তারা।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার ও উজিরপুর মডেল থানা পুলিশের সদস্যরা।
নদীর দুই পাড়ে শত শত মানুষ ভিড় করে বিরল এই দৃশ্য প্রত্যক্ষ করেন। স্থানীয়দের ভাষ্য, আগে কখনও এভাবে জীবিত মা ইলিশ নদীতে অবমুক্ত করতে দেখেননি তারা। এ ধরনের উদ্যোগ মানুষকে সচেতন করবে বলেও মনে করেন তারা।
এর আগে সকালে পৌরসভা চত্বরে নিবন্ধিত জেলেদের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন জানায়, নিষিদ্ধ সময়কালে জেলেদের জন্য সরকারের পক্ষ থেকে নিয়মিত সহায়তা দেওয়া হবে।
ইউএনও মো. আলী সুজা বলেন, “৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশসহ সব ধরনের ডিমওয়ালা মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশনা বাস্তবায়নে আমরা কঠোর অবস্থানে আছি।”
প্রতিবছর ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা, সংরক্ষণ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করে সরকার। এ সময় দেশব্যাপী চলে বিশেষ অভিযান
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩