![]() মা ইলিশ রক্ষা: নিষেধাজ্ঞার প্রথম দিন বরগুনায় ১৬ বরফ কলের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন
৫ October ২০২৫ Sunday ১২:৩৪:৫৫ PM
পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি: ![]() মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দিনে বরগুনায় বরফসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে মৎস্য বিভাগ। এ ছাড়া পাথরঘাটা উপজেলার ১৬টি বরফ কলের বৈদ্যুতিক সংযোগ সাময়িক বিচ্ছিন্ন করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পাথরঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক।
অন্যদিকে নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নের জন্য পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্থানের ১৬টি বরফ কলের বৈদ্যুতিক সংযোগ সাময়িক বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ।
তিনি আরও জানান, আজ রাত থেকে আমরা অভিযান শুরু করেছি। এই ২২ দিনে মৎস্য বিভাগসহ পর্যায়ক্রমে কোনো না কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অভিযান পরিচালনা করবেন।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

