Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৯:৩৫ PM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » মা ইলিশ রক্ষা: নিষেধাজ্ঞার প্রথম দিন বরগুনায় ১৬ বরফ কলের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন
৫ October ২০২৫ Sunday ১২:৩৪:৫৫ PM
Print this E-mail this

মা ইলিশ রক্ষা: নিষেধাজ্ঞার প্রথম দিন বরগুনায় ১৬ বরফ কলের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন


পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দিনে বরগুনায় বরফসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে মৎস্য বিভাগ। এ ছাড়া পাথরঘাটা উপজেলার ১৬টি বরফ কলের বৈদ্যুতিক সংযোগ সাময়িক বিচ্ছিন্ন করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পাথরঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক।


উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা শুরুর আগ মুহূর্তে ৩ অক্টোবর গভীর রাতে পাথরঘাটা উপজেলার দুলাল কোম্পানির রফিকুল ইসলাম দুলালের মালিকানাধীন এফবি জাহানারা নামে একটি মাছ ধরার ট্রলারে বরফভর্তি করার খবর পায় উপজেলা মৎস্য বিভাগ। পরে এ ঘটনার সত্যতা পেয়ে ট্রলারটিকে জব্দ করে সমস্ত বরফ নষ্ট করেন মৎস্য বিভাগের সদস্যরা।

অন্যদিকে নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নের জন্য পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্থানের ১৬টি বরফ কলের বৈদ্যুতিক সংযোগ সাময়িক বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ।


এ বিষয়ে পাথরঘাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, ‘নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। রাতেই বরফবোঝাই একটি ট্রলার জব্দ করেছি। এ ছাড়াও আমিসহ উপজেলা নির্বাহী অফিসার, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় বিদ্যুৎ অফিসের কর্মকর্তার উপস্থিততে পাথরঘাটার সব বরফ কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।’

তিনি আরও জানান, আজ রাত থেকে আমরা অভিযান শুরু করেছি। এই ২২ দিনে মৎস্য বিভাগসহ পর্যায়ক্রমে কোনো না কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অভিযান পরিচালনা করবেন।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com