![]() বরিশালে স্ত্রীকে হত্যা করে মরদেহ গুম, স্বামীর মৃত্যুদণ্ড
৫ October ২০২৫ Sunday ৪:৩৩:৩২ PM
মুলাদী ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের মুলাদীতে স্ত্রীকে হত্যা করে মরদেহ গুমের অভিযোগে করা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে বরিশাল নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল। একই আদেশে মরদেহ গুমের অভিযোগে আসামিকে আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রোববার (৫ অক্টোবর) দুপুরে আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রকিবুল ইসলাম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি সোহরাব হোসেন আকন (৩৫) বরিশালের মুলাদী উপজেলার তয়কা গ্ৰামের বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেচুর রহমান বাচ্চু বলেন, ২০১৩ সালে আসামি সোহরাব ভুক্তভোগীর আগের স্বামীকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তালাক দিতে বাধ্য করেন। পরে সোহরাব তাকে বিয়ে করেন। এরপর ২ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন তিনি। টাকা না দেওয়ায় বিভিন্ন সময় ভুক্তভোগীকে মারধর করতে থাকেন। এক পর্যায়ে ২০১৩ সালের ১ ডিসেম্বর ভুক্তভোগীকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ গুম করেন সোহরাব। তিনি আরও বলেন, এ ঘটনায় ওই বছরের ১৩ ডিসেম্বর মামলা করেন ভুক্তভোগীর বোন ডলি বেগম। পরে ঘটনার তদন্তে পুলিশ আসামির সম্পৃক্ততা পেয়ে চার্জশিট দেন। এ ঘটনায় আজ রোববার ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণা শেষে আসামিকে জেলে পাঠানো হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

