Home » বরিশাল » মুলাদী » বরিশালে স্ত্রীকে হত্যা করে মরদেহ গুম, স্বামীর মৃত্যুদণ্ড
৫ October ২০২৫ Sunday ৪:৩৩:৩২ PM
বরিশালে স্ত্রীকে হত্যা করে মরদেহ গুম, স্বামীর মৃত্যুদণ্ড
মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে স্ত্রীকে হত্যা করে মরদেহ গুমের অভিযোগে করা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে বরিশাল নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল। একই আদেশে মরদেহ গুমের অভিযোগে আসামিকে আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (৫ অক্টোবর) দুপুরে আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রকিবুল ইসলাম এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেচুর রহমান বাচ্চু বলেন, ২০১৩ সালে আসামি সোহরাব ভুক্তভোগীর আগের স্বামীকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তালাক দিতে বাধ্য করেন। পরে সোহরাব তাকে বিয়ে করেন। এরপর ২ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন তিনি। টাকা না দেওয়ায় বিভিন্ন সময় ভুক্তভোগীকে মারধর করতে থাকেন। এক পর্যায়ে ২০১৩ সালের ১ ডিসেম্বর ভুক্তভোগীকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ গুম করেন সোহরাব।
তিনি আরও বলেন, এ ঘটনায় ওই বছরের ১৩ ডিসেম্বর মামলা করেন ভুক্তভোগীর বোন ডলি বেগম। পরে ঘটনার তদন্তে পুলিশ আসামির সম্পৃক্ততা পেয়ে চার্জশিট দেন। এ ঘটনায় আজ রোববার ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণা শেষে আসামিকে জেলে পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)