Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বরিশালের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
১৫ October ২০২৫ Wednesday ৩:২৫:২১ PM
বরিশালের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
নিজস্ব প্রতিনিধি:
জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিমসহ তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে আগামী ৩০ অক্টোবর হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (১৫ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অন্য সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান। তিনি এ মামলার অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন ট্রাইব্যুনালে। একইসঙ্গে ওয়াসিমসহ তিনজনকে হত্যার ঘটনায় সাবেক এই সিএমপি কমিশনারের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছেন প্রসিকিউশন। শুনানি শেষে সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশের পাশাপাশি পরবর্তী শুনানির জন্য আগামী ৩০ অক্টোবর দিন নির্ধারণ করেন।
শহীদ ওয়াসিম ছাড়া অন্যরা হলেন- শহীদ ফয়সাল আহমেদ শান্ত এবং মো. ফারুক।
প্রসিকিউশন জানায়, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় তিনজনকে হত্যার ঘটনায় সাবেক সিএমপি কমিশনারের সরাসরি সম্পৃক্ততা মিলেছে। এছাড়া ছাত্র-জনতার বিরুদ্ধে ২৫-এরও বেশি মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও নির্যাতনের প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদেশ দেন ট্রাইব্যুনাল-১।
চান্দগাঁও থানার মামলায় চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক এই সিএমপি কমিশনার। ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারান কলেজছাত্র ওয়াসিম আকরাম। একই বছরের ১৮ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন তার মা জোছনা বেগম।
সাইফুল ইসলাম চট্টগ্রামের আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩