![]() কোনো প্রভাব নয়, নিজস্ব সিদ্ধান্তে নির্বাচন পরিচালিত হবে:বরিশালে সিইসি
১৮ October ২০২৫ Saturday ৭:৪০:১০ PM
নগর প্রতিনিধি: ![]() প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
এনসিপি প্রসঙ্গে সিইসি বলেন, একটি দলের প্রতীক নিতে গেলে আইনানুগ বিধান রয়েছে। নির্বাচন কমিশনের তালিকাভুক্ত যে প্রতীক আছে, সেখান থেকেই নিতে হয়-এটাই আইনের বিধান। তারা যেটি চেয়েছেন, সেটি আমাদের তালিকাভুক্ত নয়, তাই সেটা দেওয়া সম্ভব নয়।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

