Current Bangladesh Time
Tuesday September ১, ২০২৬ ৪:০৩ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » কোনো প্রভাব নয়, নিজস্ব সিদ্ধান্তে নির্বাচন পরিচালিত হবে:বরিশালে সিইসি
১৮ October ২০২৫ Saturday ৭:৪০:১০ PM
Print this E-mail this

কোনো প্রভাব নয়, নিজস্ব সিদ্ধান্তে নির্বাচন পরিচালিত হবে:বরিশালে সিইসি


নগর প্রতিনিধি:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।


সিইসি বলেন, গোয়েন্দা সংস্থা কিংবা অন্য কোনো সংস্থার দ্বারা আমরা প্রভাবিত হয়ে কাজ করব না। নির্বাচন কমিশন নিজস্ব আইন, কানুন ও নিয়ম-নীতি মেনে নিজস্ব সিদ্ধান্তে নির্বাচন পরিচালনা করবে। এখানে কারো কোনো প্রভাব বা নির্দেশনা নির্বাচন কমিশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এবং আমরা তা শুনবও না।


তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচনের লক্ষ্য নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি। প্রথমবারের মতো বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটের আওতায় আনার চেষ্টা চলছে। যত চ্যালেঞ্জই আসুক, আইন মেনেই সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হবে।

এনসিপি প্রসঙ্গে সিইসি বলেন, একটি দলের প্রতীক নিতে গেলে আইনানুগ বিধান রয়েছে। নির্বাচন কমিশনের তালিকাভুক্ত যে প্রতীক আছে, সেখান থেকেই নিতে হয়-এটাই আইনের বিধান। তারা যেটি চেয়েছেন, সেটি আমাদের তালিকাভুক্ত নয়, তাই সেটা দেওয়া সম্ভব নয়।


এর আগে সকাল ১০টায় বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে বরিশালের আঞ্চলিক, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ছারছীনার পীর ছাহেবের অভিনন্দন
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com