Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে পার্কে মাদকের আসর ঠেকাতে আকস্মিক অভিযানে পুলিশ
১ September ২০২৬ Tuesday ৩:৫০:৩৫ PM
বরিশালে পার্কে মাদকের আসর ঠেকাতে আকস্মিক অভিযানে পুলিশ
নগর প্রতিনিধি:
মাদকমুক্ত বরিশাল গড়তে মহানগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্র এবং পার্কে আকস্মিক অভিযান পরিচালনা করেছে মেট্রোপলিটন পুলিশ। এ সময় পার্ক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ব্যক্তিদের তল্লাশি করেন তারা।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুশান্ত সরকারের নেতৃত্বে কোতয়ালী মডেল থানা, কাউনিয়া থানা এবং গোয়েন্দা পুলিশ সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে কয়েকজন মাদক কারবারির ঘরেও তল্লাশি করা হয়। যদিও বিশেষ এই অভিযানে মাদক উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানিয়েছে, স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে নগরীর আমানতগঞ্জ টিবি হাসপাতাল মাঠ এবং একই এলাকার আরও একটি পার্কে তল্লাশি অভিযান পরিচালিত হয়। পরে নগরীর নতুন বাজার বস্তির এক মাদক কারবারির ঘরে তল্লাশি করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেওয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার সুশান্ত সরকার বলেন, নগরীর পার্কগুলোতে সন্ধ্যা হলে অনেক মানুষ হাঁটে এবং মানুষ ঘুরতে আসে। পার্কগুলোতে সন্ধ্যার পর মাদক সেবনকারীদের আখড়া বসে বলে বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে পার্কগুলোতে আকস্মিক অভিযান পরিচালনা করেছি।
তিনি আরও বলেন, বিএমপি কমিশনার যোগাদানের দিনেই বরিশাল মহানগরীতে মাদক নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন। তার সেই ওয়াদা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। সেই ওয়াদার অংশ হিসেবে আমাদের মাদকবিরোধী এই কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
নগর পুলিশের এই কর্মকর্তা বলেন, আগামী প্রজন্মকে একটি সুস্থ এবং স্বাভাবিক পরিবেশে গড়ে তুলতে হলে আমাদের সবার এগিয়ে আসতে হবে। শুধু অভিযান দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা যাবে না। সবাই যখন আমরা মানুষকে সচেতন করবো, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নিয়ন্ত্রণ কাজ করবো- তখনই মাদকমুক্ত বরিশাল গড়তে পারবো। এজন্য সকলের সহযোগিতা চান তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকার কারখানা চালু রাখতে কদর বাড়ছে ভোলার গ্যাসের
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি