Current Bangladesh Time
Tuesday September ১, ২০২৬ ১:২৮ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তায় উজিরপুরে ‘নজরুল বর্ষ’র বর্ণাঢ্য আয়োজন
৩১ August ২০২৬ Monday ১০:১৩:২২ PM
Print this E-mail this

সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তায় উজিরপুরে ‘নজরুল বর্ষ’র বর্ণাঢ্য আয়োজন


নাজমুল হক মুন্না ::


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বরিশালের উজিরপুরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘নজরুল বর্ষ’।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।

পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ট্রেইনিং ইনস্ট্রাক্টর সৈয়দ গফ্ফার এবং সার্বিক পরিচালনায় ছিলেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন।

আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম রকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম রুমিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক ও মানবিক চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর সৃষ্টিতে অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি সাম্য ও মানবতার আহ্বান রয়েছে। নতুন প্রজন্মের মধ্যে এসব মূল্যবোধ ছড়িয়ে দিতে নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিকর্ম চর্চার গুরুত্ব অপরিসীম।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নজরুলের কবিতা আবৃত্তি, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকার কারখানা চালু রাখতে কদর বাড়ছে ভোলার গ্যাসের
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com