Current Bangladesh Time
Tuesday September ১, ২০২৬ ১:২৭ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » রাঙ্গাবালী » রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষ, আহতরা হাসপাতালে ভর্তি।
৩১ August ২০২৬ Monday ৭:০১:৩৭ PM
Print this E-mail this

রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষ, আহতরা হাসপাতালে ভর্তি।


ফিরোজ ফরাজী রাঙাবালী পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা সাগরপাড় বাজারে এ ঘটনা ঘটে। তবে সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি বলে নিশ্চিত করেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 

স্থানীয়দের ভাষ্য, আধিপত্য বিস্তার করতে গিয়ে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়াও হয়।

এক পক্ষের নেতৃত্বে ছিলেন চরআন্ডা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস খান। তার পক্ষের আটজন আহত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

অপর পক্ষের নেতৃত্বে ছিলেন একই ওয়ার্ড যুবদলের বহিষ্কৃত সভাপতি কামাল শিকদার। তার পক্ষের ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত আরও দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কামাল শিকদারের দাবি, চরআন্ডার একটি চরের প্রায় ২০০ একর খাস জমিতে ইদ্রিস খানের নেতৃত্বে ধান চাষ এবং সেখানে গবাদিপশু চরাতে বাধা, মারধর ও হুমকি-ধমকির প্রতিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত।

অন্যদিকে ইদ্রিস খানের দাবি, তার দুঃসম্পর্কের এক আত্মীয় কিশোরীকে কামাল শিকদারের ভাইয়ের  ছেলে সিয়াম শিকদার উত্ত্যক্ত ও তুলে নেওয়ার চেষ্টা করায় বিরোধের সূত্রপাত হয়।

রাঙ্গাবালী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, সংঘর্ষের বিষয়ে তিনি অবগত। কোনো পক্ষ এখনো অভিযোগ বা মামলা করেনি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।     

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকার কারখানা চালু রাখতে কদর বাড়ছে ভোলার গ্যাসের
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com