Home » বরিশাল » মুলাদী » বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
৩১ August ২০২৬ Monday ৭:১৩:৪০ PM
বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি:
মুলাদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়।
সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে মুলাদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেরচর রানার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুলাদী পৌরসভার তেরচর (রানার বাড়ি) এলাকার মো. পারভেজ রাঢ়ী (৩৩) এবং একই পৌরসভার মোল্লার বাজার এলাকার মো. আজিজুল হাকিম (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেরচর রানার বাড়ি এলাকায় জনৈক নাসির উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া পারভেজ রাঢ়ীর ভাড়াকৃত কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ছোট পার্সের ভেতর জিপারযুক্ত চারটি স্বচ্ছ পলিপ্যাকে রাখা ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট চার প্যাকেটে ৮০০ পিস ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার ওজন ৮০ গ্রাম বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযান শেষে পারভেজ রাঢ়ী ও আজিজুল হাকিমকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মুলাদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকার কারখানা চালু রাখতে কদর বাড়ছে ভোলার গ্যাসের
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি