Current Bangladesh Time
Tuesday September ১, ২০২৬ ১:২৭ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » শিশু ও যুববান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উজিরপুরে সমাবেশ অনুষ্ঠিত
৩১ August ২০২৬ Monday ৮:৪৮:২৭ PM
Print this E-mail this

শিশু ও যুববান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উজিরপুরে সমাবেশ অনুষ্ঠিত


নাজমুল হক মুন্না ::

“জাগো, ঐক্যবদ্ধ হই, আলোকিত করি; শিশু ও যুববান্ধব বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)-এর আয়োজনে এবং উজিরপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উজিরপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার সিলভিয়া ডেইজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম বক্তব্য দেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা ইন্সপেক্টর গাফফার চৌধুরী, সিআরএসএসের প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল ইসলাম, পলাশ রঞ্জন সরকার, মৌমিতা রায়, শুভ বাইন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. নাজমুল হক মুন্না উজিরপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মো. সোহাগ হাওলাদার সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সমাবেশে শিশু ও যুবদের অংশগ্রহণে দলীয় নৃত্য, একক সংগীত ও দলীয় মঞ্চ নাটক পরিবেশিত হয়। এসব সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শিশু ও যুবদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের অধিকার, দায়িত্ব ও সামাজিক সচেতনতার বিষয়গুলো তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা শিশু অধিকার ও সুরক্ষা, পরিবেশবান্ধব কার্যক্রম এবং সামাজিক সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তিনি শিশু ও যুবদের অধিকার রক্ষা এবং তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

শিশু ও যুবদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকার কারখানা চালু রাখতে কদর বাড়ছে ভোলার গ্যাসের
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com