Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
৩১ August ২০২৬ Monday ৫:৫২:৩২ PM
বরিশালে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
নগর প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও ভ্রাতৃত্বের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে বরিশালে শুরু হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা।
সোমবার সকালে বরিশাল শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সবসময় সাম্যের কথা বলেছেন। তাঁর ‘মানুষ’ কবিতায় ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবতার জয়গান গাওয়া হয়েছে। নজরুলের নীতি, আদর্শ ও সাম্যের চেতনা সমাজ ও মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, “সমতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে আমাদের কাজ করতে হবে। ” একই সঙ্গে নতুন প্রজন্মকে নজরুলের গান, কবিতা ও সাহিত্যকর্মের সঙ্গে পরিচিত করে নজরুলচর্চায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী হোসনে আরা, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল জব্বার, জেলা কালচারাল কর্মকর্তা তানভীর রহমানসহ সাংস্কৃতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও নজরুলপ্রেমীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে জাতীয় কবির কালজয়ী তিনটি গান—‘চল চল চল’, ‘দুর্গম গিরি কান্তার মরু’ ও ‘একি অপরূপ রূপে মা তোমার’—সমবেত কণ্ঠে পরিবেশন করা হয়। এতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকেরা জানান, তৃণমূল পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৭ থেকে ২৯ অক্টোবর জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে।
আয়োজকদের প্রত্যাশা, এ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবোধ ও সাম্যের দর্শন ছড়িয়ে পড়বে। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে নজরুলচর্চার প্রতি নতুন আগ্রহ তৈরি হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকার কারখানা চালু রাখতে কদর বাড়ছে ভোলার গ্যাসের
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি