![]() বেতাগীতে যৌথ বাহিনীর চেকপোস্ট, ৩৩ হাজার টাকা জরিমানা
২০ October ২০২৫ Monday ১১:৩৬:২১ AM
বেতাগী ((বরগুনা) প্রতিনিধি: ![]() আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান। চেকপোস্ট চলাকালে বাস, পিকআপ, মাহিন্দ্রা, মাইক্রোবাস, প্রাইভেট কার, ট্রাক্টর ও মোটরসাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্সসহ যাত্রীদের তল্লাশি করা হয়। এ সময় কাগজপত্র না থাকায় আটটি যানবাহনের চালককে মামলা দিয়ে ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। লেফটেন্যান্ট জুম্মান বলেন, মাদক, অস্ত্র ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ধরনের তল্লাশি নিয়মিত চলবে এবং প্রয়োজনে আরও জোরদার করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

