Home » বরগুনা » বেতাগী » বেতাগীতে যৌথ বাহিনীর চেকপোস্ট, ৩৩ হাজার টাকা জরিমানা
২০ October ২০২৫ Monday ১১:৩৬:২১ AM
বেতাগীতে যৌথ বাহিনীর চেকপোস্ট, ৩৩ হাজার টাকা জরিমানা
বেতাগী ((বরগুনা) প্রতিনিধি:
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে।
আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
চেকপোস্ট চলাকালে বাস, পিকআপ, মাহিন্দ্রা, মাইক্রোবাস, প্রাইভেট কার, ট্রাক্টর ও মোটরসাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্সসহ যাত্রীদের তল্লাশি করা হয়। এ সময় কাগজপত্র না থাকায় আটটি যানবাহনের চালককে মামলা দিয়ে ৩৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
লেফটেন্যান্ট জুম্মান বলেন, মাদক, অস্ত্র ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ধরনের তল্লাশি নিয়মিত চলবে এবং প্রয়োজনে আরও জোরদার করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডেঙ্গু রোগীর আলাদা ওয়ার্ড নেই শেবাচিমে
বরিশাল নগরীতে জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা
নয় বছর পর কার্নিভ্যাল: ছয় লাখ পর্যটকের জন্য প্রস্তুত হচ্ছে কুয়াকাটা