![]() ঝালকাঠির কাঠালিয়ায় সিসা দূষণ প্রতিরোধে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২১ October ২০২৫ Tuesday ১২:৪৪:০৪ PM
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ![]() সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় সিসা দূষণ প্রতিরোধে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় কাঠালিয়া প্রেসক্লাব সামনের সড়কে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইয়ুথনেট গ্লোবালের জেলা সমন্বয়কারী সাজিদ মাহমুদ, উপজেলা সমন্বয়কারী মো. ইমরান হোসেনসহ সংগঠনের জেলা ও উপজেলা টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে সিসা দূষণ প্রতিরোধে সচেতনতা বার্তা প্রচার করেন। এ ছাড়া পথচারী ও দোকানিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, সিসা শিশুদের মস্তিষ্ক ও শারীরিক বিকাশে মারাত্মক ক্ষতি করে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও নানা জটিল রোগের কারণ হয়। তারা সিসা দূষণ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহব্বান জানান। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

