Current Bangladesh Time
Wednesday July ১৫, ২০২৬ ৭:০৯ PM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » ঝালকাঠির কাঠালিয়ায় সিসা দূষণ প্রতিরোধে র‍্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
২১ October ২০২৫ Tuesday ১২:৪৪:০৪ PM
Print this E-mail this

ঝালকাঠির কাঠালিয়ায় সিসা দূষণ প্রতিরোধে র‍্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত


কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ 

সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় সিসা দূষণ প্রতিরোধে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় কাঠালিয়া প্রেসক্লাব সামনের সড়কে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইয়ুথনেট গ্লোবালের জেলা সমন্বয়কারী সাজিদ মাহমুদ, উপজেলা সমন্বয়কারী মো. ইমরান হোসেনসহ সংগঠনের জেলা ও উপজেলা টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে সিসা দূষণ প্রতিরোধে সচেতনতা বার্তা প্রচার করেন। এ ছাড়া পথচারী ও দোকানিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সিসা শিশুদের মস্তিষ্ক ও শারীরিক বিকাশে মারাত্মক ক্ষতি করে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও নানা জটিল রোগের কারণ হয়। তারা সিসা দূষণ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহব্বান জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com