Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ৬:৫৭ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » বরিশালে মাদক বিক্রেতার পিস্তল উদ্ধার
২১ October ২০২৫ Tuesday ২:১১:০৪ PM
Print this E-mail this

বরিশালে মাদক বিক্রেতার পিস্তল উদ্ধার


নিজস্ব প্রতিনিধি:

ঢাকায় মাদক মামলায় গ্রেফতার হওয়া আসামির বরিশালের উজিরপুরের গ্রামের বাড়ির তালাবদ্ধ ঘর থেকে বিদেশে তৈরি পিস্তল ঊদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার রাতে ম্যাগাজিনে তিন রাউন্ড গুলি ভর্তি পিস্তলটি উদ্ধা করা হয় বলে উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুস সালাম জানিয়েছেন।  

তিনি জানান, উপজেলার দক্ষিণ শোলক গ্রামের তালুকদার বাসিন্দা মৃত মোকসেদ হোসেনের ছেলে রফিক হাওলাদার মাদক মামলায় ঢাকায় গ্রেফতার হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী সেনাবাহিনী জানতে পারে, রফিকের গ্রামের বাড়িতে নিজ ঘরে ট্রাংকের মধ্যে পিস্তল লুকানো রয়েছে।

ওই তথ্যর ভিত্তিতে সেনাবাহিনীর বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পের একটি দল রফিকের তালাবদ্ধ ঘরে অভিযান করে। পরে ট্রাংকের মধ্য থেকে ম্যাগাজিন ভর্তি তিন রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করেছে। সেনাবাহিনী ওই অস্ত্র তাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com