Current Bangladesh Time
Wednesday July ১৫, ২০২৬ ৩:৩৭ PM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » ঝালকাঠির কাঠালিয়ায় ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
২২ October ২০২৫ Wednesday ১:৪১:৩৩ PM
Print this E-mail this

ঝালকাঠির কাঠালিয়ায় ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত


ঝালকাঠি প্রতিনিধিঃ

Screenshot

“মারো ঠেলা হেঁইয়ো, শাবাশ জোয়ান হেঁইয়ো, আরও জোরে হেঁইয়ো-”এমন নানা স্লোগানে ঝালকাঠির কাঠালিয়ায় অনুষ্ঠিত হয়েছে ভেলা বাইচ প্রতিযোগিতা। 
২২ অক্টোবর বুধবার সকালে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়ায় ডাইনের নদীতে এ ভেলা বাইচ অনুষ্ঠিত হয়।  আওরাবুনিয়া সার্বজনীন কালী মন্দির এ ভেলা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেন।
এই ভেলাবাইচে ০৬ টি দল ভেলা নিয়ে অংশ নেয়। চূড়ান্ত পর্বে চৌধুরিহিস্যা দলের ভেলা প্রথম হয়, ২য় হয় সুবোত হাওলাদারের ভেলা ও ৩য় স্থান লাভ করেন শুশিল ঘরামীর ভেলা দল। 
ব্যতিক্রমী এই ভেলা বাইচের প্রতিযোগিতা দেখতে জড়ো হয় দূরদূরান্ত থেকে আসা শিশু-কিশোরসহ সব বয়সের বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশু।  দর্শকেরা নৌকায় চড়ে, নদীর পাড়ে ও ব্রিজের ওপরে দাঁড়িয়ে উপভোগ করেন আনন্দঘন এই প্রতিযোগিতা। 
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, প্রতিবছর কালীপূজা উপলক্ষে এলাকাবাসীর মধ্যে ভিন্ন মাত্রার আনন্দ দিতে তাঁরা কলাগাছের তৈরি ভেলা বাইচের আয়োজন করেন। এই প্রতিযোগিতায় অংশ নেন আশপাশের গ্রামের প্রতিযোগীরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com