![]() বরিশালে ১১ দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করলো শিক্ষার্থীরা
২২ October ২০২৫ Wednesday ৭:৩৮:০৯ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশাল নগরীর আলেকান্দা সরকারি কলেজের সার্বিক উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ গঠনসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে ঘণ্টাব্যাপী আলেকান্দা সড়ক অবরোধ করেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘শিক্ষাবান্ধব ক্যাম্পাস চাই’, ‘ভবন সংস্কার করো’, ‘শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে দিতে মিছিল করেন। শিক্ষার্থীদের উত্থাপিত ১১ দফা দাবিগুলো হলো: ১. শিক্ষক সংকট দ্রুত দূর করা। আন্দোলনের অন্যতম সংগঠক তৌহিদুল ইসলাম রোহান বলেন, পাকিস্তান আমলের পুরোনো পলিটেকনিক ভবনের নাম পরিবর্তন করে প্রথমে বরিশাল কমার্শিয়াল কলেজ করা হয়। পরে ২০১৬ সালে এটিকে আলেকান্দা সরকারি কলেজ হিসেবে ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। ২০২৩ সালে ভবনের সিলিং ভেঙে পড়ে এক শিক্ষার্থী আহত হন, এরপর জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও কোনো সংস্কার হয়নি। তিনি আরও বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচি পালন করবো। অন্য শিক্ষার্থীরাও জানান, এই আন্দোলন শুধু আমাদের জন্য নয়, ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্যও। এর কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমরা চাই একটি শিক্ষাবান্ধব পরিবেশ, যেখানে উন্নত শিক্ষা নিশ্চিত হবে। তারা আরও জানান, দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলন আরও বিস্তৃত হবে এবং প্রশাসনকে দায় নিতে হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

