![]() দেশ গড়তে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে: মাসুদ সাঈদী
২৩ October ২০২৫ Thursday ৬:৪০:৫০ PM
পিরোজপুর প্রতিনিধি: ![]() পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, দেশ গড়তে হলে শুধু নেতৃত্ব পরিবর্তন করলেই হবে না, নীতিরও আমূল পরিবর্তন করতে হবে। কারণ, নেতৃত্ব যদি পরিবর্তন হয় কিন্তু নীতি-আদর্শ, চিন্তা ও দৃষ্টিভঙ্গি যদি আগের মতোই থাকে- তবে দেশের মানুষের ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। আমাদের প্রয়োজন এমন একটি নীতি, যা জনগণের স্বার্থে নিবেদিত, দুর্নীতি ও বৈষম্যমুক্ত এবং ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে প্রতিষ্ঠিত। তিনি বলেন, গত ১৫ বছর ছাত্রলীগ, আওয়ামী লীগ আমাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল। কোরআনের প্রোগ্রাম করতে দেয়নি, এমনকি রমজানে ইফতারের প্রোগ্রাম করতে দেয়নি। সাধারণ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সময় তারা হামলা করে রক্তাক্ত করেছিল। বর্তমানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে কোনো কোনো দলের কর্মকাণ্ড মিলে যাচ্ছে। ফলে জনগণ থেকে তারা ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ ফ্যাসিবাদ পছন্দ করে না। এর আগে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাসুদ সাঈদী আজ সকাল ৭টা থেকে যোহরের নামাজের পূর্ব পর্যন্ত পিরোজপুর সদর উপজেলার রানীপুর বেকুটিয়া এলাকায়, শারিকতলা ইউনিয়নের বেকুটিয়া আবাসন এলাকায়, ইউনিয়নের কুমিরমারা হফিজিয়া মাদ্রাসায়, পালপাড়ার হিন্দু এলাকায়, গুয়াবাড়িয়া মাঝিবাড়ি নূরানী হাফিজিয়া মাদারাসায় গণসংযোগ করেন এবং বেকুটিয়া ব্রীজ সংলগ্ন সমাজসেবক কামাল হোসেন ও উত্তর রানীপুরের বীর মুক্তিযোদ্ধা ডা. মোশাররফ হোসেনে করব জিয়ারত এবং শোকাহত পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

