Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ১০:২৫ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » দেশ গড়তে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে: মাসুদ সাঈদী
২৩ October ২০২৫ Thursday ৬:৪০:৫০ PM
Print this E-mail this

দেশ গড়তে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে: মাসুদ সাঈদী


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, দেশ গড়তে হলে শুধু নেতৃত্ব পরিবর্তন করলেই হবে না, নীতিরও আমূল পরিবর্তন করতে হবে। কারণ, নেতৃত্ব যদি পরিবর্তন হয় কিন্তু নীতি-আদর্শ, চিন্তা ও দৃষ্টিভঙ্গি যদি আগের মতোই থাকে- তবে দেশের মানুষের ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। আমাদের প্রয়োজন এমন একটি নীতি, যা জনগণের স্বার্থে নিবেদিত, দুর্নীতি ও বৈষম্যমুক্ত এবং ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে প্রতিষ্ঠিত। 

বৃহস্পতিবার ‎পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে চালিতাখালীতে গণসংযোগ শেষে আয়োজিত এক মতনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৫ বছর ছাত্রলীগ, আওয়ামী লীগ আমাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল। কোরআনের প্রোগ্রাম করতে দেয়নি, এমনকি রমজানে ইফতারের প্রোগ্রাম করতে দেয়নি। সাধারণ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সময় তারা হামলা করে রক্তাক্ত করেছিল। বর্তমানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে কোনো কোনো দলের কর্মকাণ্ড মিলে যাচ্ছে।

ফলে জনগণ থেকে তারা ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ ফ্যাসিবাদ পছন্দ করে না।  

‎মাসুদ সাঈদী আরও বলেন, একজন ভালো নেতা তখনই সফল হন, যখন তিনি ভালো নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেন এবং রাষ্ট্র পরিচালনা করেন। ইতিহাস সাক্ষ্য দেয়- যেখানে নীতি সঠিক, সেখানে নেতৃত্ব স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়; আর যেখানে নীতি বিকৃত, সেখানে নেতৃত্বও দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী হয়ে ওঠে। 

‎প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, আজ আমাদের সমাজে সবচেয়ে বড় ঘাটতি নেতৃত্বের নয়, নীতির। তাই নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত, নীতির পরিবর্তন। গণ অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে এখন প্রয়োজন এমন নীতি প্রতিষ্ঠা করা- যা সত্য, ন্যায় ও জনগণের কল্যাণের ভিত্তিতে গঠিত।  

‎দেশের উন্নয়ন শুধু রাস্তাঘাট, ভবন বা মেঘা প্রকল্পে সীমাবদ্ধ নয়; প্রকৃত উন্নয়ন হলো মানুষের চিন্তায়, চরিত্রে ও রাষ্ট্র পরিচালনায় নীতি-নৈতিকতার বিকাশ। তাই সময় এসেছে, শুধু নেতা নয়, এবার নীতি পরিবর্তনের আন্দোলনে যুক্ত হওয়ার। 

এ সময়ে মাসুদ সাঈদী স্লোগান দেন- ‘‎চাও যদি উন্নত ও ন্যায়ভিত্তিক দেশ, তবে প্রথমে বদলাও নীতি- তাহলেই বদলাবে বাংলাদেশ। ‘

‎সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার  নায়েবে আমীর মাওলানা আব্দুর রব। সমাবেশে আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক, পিরোজপুর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন, পিরোজপুর সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি আরিফ বিল্লাহ, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল-আমিন ফকির, শিকদার মল্লিক ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রব। এছাড়াও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

এর আগে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাসুদ সাঈদী আজ সকাল ৭টা থেকে যোহরের নামাজের পূর্ব পর্যন্ত পিরোজপুর সদর উপজেলার রানীপুর বেকুটিয়া এলাকায়, শারিকতলা ইউনিয়নের বেকুটিয়া আবাসন এলাকায়, ইউনিয়নের কুমিরমারা হফিজিয়া মাদ্রাসায়, পালপাড়ার হিন্দু এলাকায়, গুয়াবাড়িয়া মাঝিবাড়ি নূরানী হাফিজিয়া মাদারাসায় গণসংযোগ করেন এবং বেকুটিয়া ব্রীজ সংলগ্ন সমাজসেবক কামাল হোসেন ও উত্তর রানীপুরের বীর মুক্তিযোদ্ধা ডা. মোশাররফ হোসেনে করব জিয়ারত এবং শোকাহত পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com