Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ৬:৫০ PM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » আমতলীতে বিএনপিতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মী
২৫ October ২০২৫ Saturday ১০:৪৩:৫৬ PM
Print this E-mail this

আমতলীতে বিএনপিতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মী


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনা আমতলীতে ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছে। শনিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার নুরজাহান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন তারা।

জানা গেছে, ইসলামী আন্দোলনের আমতলী সদর ইউনিয়ন কমিটির সহসভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী দলটিতে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা। উপস্থিত ছিলেন- সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্যসচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন- আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম মামুন, যুগ্ম আহ্বায়ক মো. মকবুল আহমেদ খান, পৌর বিএনপি ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কবির ফকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

বিএনপিতে সদ্য যোগদান করা মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বিএনপি আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি মো. জালাল আহমেদ ফকিরের নেতৃত্বে উদ্ভুদ্ধ হয়ে বিএনপিতে যোগদান করেছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com