![]() সুগন্ধা থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ও ভেকু জব্দ
২৬ October ২০২৫ Sunday ১২:০১:৩৭ AM
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে ইটভাটায় ইট তৈরির উদ্দেশে অবৈধভাবে মাটি কাটার অপরাধে গাজী ব্রিকস নামে একটি ইটভাটা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা ও একটি ভেকু (খননযন্ত্র), একটি পল্টুন জব্দ করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সুগন্ধা নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিজভী আহমেদ এ অভিযান পরিচালনা করেন। ইটভাটার ইট তৈরির জন্য নদী থেকে অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি উত্তোলনের প্রমাণ পাওয়ায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা ও একটি ভেকু এবং একটি পল্টুন জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন নলছিটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রিজভী আহমেদ। সরকারি ভূমি ও নদীর পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

