Current Bangladesh Time
Saturday May ৯, ২০২৬ ৮:৪৮ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » সুগন্ধা থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ও ভেকু জব্দ
২৬ October ২০২৫ Sunday ১২:০১:৩৭ AM
Print this E-mail this

সুগন্ধা থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ও ভেকু জব্দ


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে ইটভাটায় ইট তৈরির উদ্দেশে অবৈধভাবে মাটি কাটার অপরাধে গাজী ব্রিকস নামে একটি ইটভাটা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা ও একটি ভেকু (খননযন্ত্র), একটি পল্টুন জব্দ করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সুগন্ধা নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিজভী আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

ইটভাটার ইট তৈরির জন্য নদী থেকে অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি উত্তোলনের প্রমাণ পাওয়ায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা ও একটি ভেকু এবং একটি পল্টুন জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন নলছিটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রিজভী আহমেদ।

সরকারি ভূমি ও নদীর পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ,তালিকায় সেলিমা রহমান ও মোশারেফ
বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,বিভাগে মৃত্যুসংখ্যা এখন ২৬
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com