Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ১১:৩৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে ৬ দিন ধরে নিখোঁজ গৃহবধূ ও শিশু
৮ May ২০২৬ Friday ২:০৫:২৯ PM
Print this E-mail this

বরিশালে ৬ দিন ধরে নিখোঁজ গৃহবধূ ও শিশু


নিজস্ব প্রতিনিধি:

শ্বশুর বাড়ি থেকে বের হয়েছিলেন বাবার বাড়ি যাওয়ার কথা বলে আলপনা বেগম তন্নী (৩০)। সঙ্গে ছিল তার শিশু সন্তান আলিফ(৪)। কিন্তু বাড়ির থেকে বের হওয়ার বৃহস্পতিবার (৭ মে) রাত ৯ টা পর্যন্ত ছয় দিন পার হলেও সন্ধান মেলেনি তাদের।

নিখোঁজ তন্নী বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড দিনার গ্রামের মোল্লা বাড়ির বাদল মোল্লার স্ত্রী ও চরকাউয়া গ্রামের সিকদার বাড়ির মৃত মুন্নাফ আলীর মেয়ে।

এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে নিখোঁজের পরিবার।

সাধারণ ডায়েরি সূত্র‍ে জানা গেছে, ‘গত পহেলা মে শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাবার বাড়ি (চরকাউয়া সিকদার বাড়ী) যাওয়ার কথা বলে শ্বশুর বাড়ি (দিনার মোল্লা বাড়ী) থেকে বের হয়। তার স্বামী ঐদিন বিকেল আনুমানিক ৩টার দিকে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়ায় তার বাবার বাড়ির অন্য সদস্যদের সাথে যোগাযোগ করার পরে জানতে পারে বাবার বাড়িতেও যায়নি। পরে বিভিন্নস্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি।

এ বিষয়ে নিখোঁজের স্বামী বাদল মোল্লা জানান, ‘বিষয়টি বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিভিন্ন স্থানে তার খোঁজও করা হচ্ছে।’

বন্দর থানার উপ-পরিদর্শক ইদ্রিস আলী জানান, ‘বিভিন্নস্থানে খোঁজ নেয়া হচ্ছে। একই সাথে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাদের স্থান শনাক্তের চেষ্টা চলছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com