![]() বরিশালে ৬ দিন ধরে নিখোঁজ গৃহবধূ ও শিশু
৮ May ২০২৬ Friday ২:০৫:২৯ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() শ্বশুর বাড়ি থেকে বের হয়েছিলেন বাবার বাড়ি যাওয়ার কথা বলে আলপনা বেগম তন্নী (৩০)। সঙ্গে ছিল তার শিশু সন্তান আলিফ(৪)। কিন্তু বাড়ির থেকে বের হওয়ার বৃহস্পতিবার (৭ মে) রাত ৯ টা পর্যন্ত ছয় দিন পার হলেও সন্ধান মেলেনি তাদের। নিখোঁজ তন্নী বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড দিনার গ্রামের মোল্লা বাড়ির বাদল মোল্লার স্ত্রী ও চরকাউয়া গ্রামের সিকদার বাড়ির মৃত মুন্নাফ আলীর মেয়ে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে নিখোঁজের পরিবার। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ‘গত পহেলা মে শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাবার বাড়ি (চরকাউয়া সিকদার বাড়ী) যাওয়ার কথা বলে শ্বশুর বাড়ি (দিনার মোল্লা বাড়ী) থেকে বের হয়। তার স্বামী ঐদিন বিকেল আনুমানিক ৩টার দিকে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়ায় তার বাবার বাড়ির অন্য সদস্যদের সাথে যোগাযোগ করার পরে জানতে পারে বাবার বাড়িতেও যায়নি। পরে বিভিন্নস্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। এ বিষয়ে নিখোঁজের স্বামী বাদল মোল্লা জানান, ‘বিষয়টি বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিভিন্ন স্থানে তার খোঁজও করা হচ্ছে।’ বন্দর থানার উপ-পরিদর্শক ইদ্রিস আলী জানান, ‘বিভিন্নস্থানে খোঁজ নেয়া হচ্ছে। একই সাথে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাদের স্থান শনাক্তের চেষ্টা চলছে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

