Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ৬:৪৫ AM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে ১০ বছরের শিশুকে বিয়ে ও নির্যাতনের অভিযোগ
৮ May ২০২৬ Friday ২:৪০:৪১ PM
Print this E-mail this

গৌরনদীতে ১০ বছরের শিশুকে বিয়ে ও নির্যাতনের অভিযোগ


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী থেকে পরিবারের কাউকে না জানিয়ে পঞ্চম শ্রেণির এক শিশুকে বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে ৩৮ বছর বয়সী এক বিবাহিত যুবকের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ১২ দিন আটকে রেখে ওই শিশুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ করেছেন স্বজনরা।

বুধবার রাতে পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে বলে গৌরনদী মডেল থানার ওসি তারিখ হাসান রাসেল জানিয়েছেন।

শিশুর দিনমজুর বাবা বলেন, গত ২৬ এপ্রিল রাতে তার পঞ্চম শ্রেণি পড়ুয়া ১০ বছর বয়সী মেয়ে নিখোঁজ হয়।পরদিন গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার জানতে পারেন তার মেয়েকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় এলাকার খালকুলা গ্রামে আটকে রাখা হয়েছে।পরে পুলিশকে বিষয়টি জানিয়ে সেখান থেকে মেয়েকে উদ্ধার করে বাড়িতে আনা হয়। 

তিনি অভিযোগ করে বলেন, একই গ্রামের কমল বাড়ৈর মেয়ে মেঘা বাড়ৈ শিশুটিকে ফুসলিয়ে তার শ্বশুরবাড়িতে নিয়ে যায়।পরে পরিবারের কাউকে না জানিয়ে ৩৮ বছর বয়সী ভগরত ঢালী নামের এক বিবাহিত যুবকের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়। বিয়েতে রাজি না হওয়ায় তাকে ১২ দিন আটকে রেখে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন করা হয়েছে। বর্তমানে তার মেয়ে অসুস্থ অবস্থায় রয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

নির্যাতিত শিশুটি জানায়, কান্নাকাটি করে বাড়ি ফিরে আসতে চাইলে অভিযুক্ত ভগরত ঢালী তাকে বলে, দুই লাখ টাকার বিনিময়ে তাকে কিনে আনা হয়েছে।

তবে অভিযুক্ত মেঘা বাড়ৈ অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ওই শিশুকে আমরা বিয়ে দেইনি। সে নিজের ইচ্ছায় বিয়ে করেছে। এ বিষয়ে আমরা কিছু জানি না।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, ভুক্তভোগী শিশুর পরিবারকে থানায় আসতে বলা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com