একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা হলো আল্লাহকে খুশি করা-ছারছীনার পীর ছাহেব।
সংবাদ বিজ্ঞপ্তি:
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- আল্লাহর সন্তুষ্টি আমাদের জীবনের সংকটের সমাধানের একমাত্র মাধ্যম। আমরা বর্তমান সময়ে নানা দুশ্চিন্তা, অভাব-অনটন আর পারিবারিক ও সামাজিক সমস্যায় জর্জরিত। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, এই সবকিছুর সমাধান কার হাতে? একমাত্র মহান আল্লাহর হাতে। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা হলো আল্লাহকে খুশি করা। দুনিয়ার মানুষকে খুশি করতে গেলে অনেক সময় নিজের নীতি বিসর্জন দিতে হয়, তবুও মানুষ পুরোপুরি সন্তুষ্ট হয় না। কিন্তু আল্লাহ এমন এক দয়াময় সত্তা, যিনি সামান্য ইখলাসের সাথে করা আমলেই খুশি হয়ে যান। তাই আমরা আমাদের জীবনের কেন্দ্রবিন্দু পরিবর্তন করি। মানুষের মন জয় করার পেছনে না ছুটে, আমরা আগে মহান আল্লাহকে রাজী খুশি করার চেষ্টা করি।
৭ মে বৃহস্পতিবার কুমিল্লা জেলার চান্দিনা উপজেলাধীন মহিচাইল হারালদার দারুসসুন্নাত ছালেহীয়া দীনিয়া ও হাফেজিয়া মাদরাসা ময়দানে ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির আলেচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।
বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, মাওলানা মোঃ মুনীর হোসাইন প্রমূখ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,বিভাগে মৃত্যুসংখ্যা এখন ২৬
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী