![]() ২০ দিন চিকিৎসাধীন থেকে আহত পটুয়াখালী বিএনপি নেতা মফিজুলের মৃত্যু
২৮ October ২০২৫ Tuesday ১১:৪৬:৫২ PM
পটুয়াখালী প্রতিনিধি: ![]() পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়ার পালপাড়া বাজার ইজারাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষকালে আহত বিএনপি নেতা মফিজুল হক মৃধা মারা গেছেন। ২০ দিন চিকিৎসাধীন থেকে সোমবার (২৭ অক্টোবর) রাত দেড়টার দিকে ঢাকার পিজি হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।
উল্লেখ্য, পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়ার পালপাড়া বাজার ইজারাকে কেন্দ্র করে গত ৮ অক্টোবর রাতে দুপক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে ওই সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ৫ পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়। পুলিশ রমজান আলী, আমিনুল হক চৌধুরী ও পলাশ হাওলাদারকে ওই দিনই গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। এ ঘটনায় পুলিশ এবং আহত মফিজুল হক বাদী হয়ে পৃথক পৃথক মামলার করেন। আহত মফিজুল ঘটনার পর থেকেই ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

