![]() জাতীয় নির্বাচন ঠেকাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: সেলিমা রহমান
১ November ২০২৫ Saturday ১১:৪১:১১ PM
মুলাদী ((বরিশাল) প্রতিনিধি: ![]() বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, ‘জাতীয় নির্বাচন ঠেকাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধীদের মোকাবিলা করা হবে।’ শনিবার বিকালে বরিশালের মুলাদীতে সফিপুর আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন সফিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসকান্দার আলী বাঘা। প্রধান বক্তা ছিলেন মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছত্তার খান। বিশেষ অতিথি কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বাবুগঞ্জ উপজেলা বিএনপির নেতা ইসরাত হোসেন কচি তালুকদার, মুলাদী পৌর বিএনপির আব্দুর রব খান, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দয়াল, আবিদুর রহমান শরীফ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সম্পাদক আফসানা জাহান মীম, বিএনপি নেতা মশিউর রহমান বেল্লাল, আব্দুস সামাদ লালন সিকদার, রুহুল আমিন, ইউসুফ আলী প্যাদা, রুহুল আমিন খান, আবুল কালাম মাঝি প্রমুখ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

