Current Bangladesh Time
Sunday June ২১, ২০২৬ ২:৩১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » জাতীয় নির্বাচন ঠেকাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: সেলিমা রহমান
১ November ২০২৫ Saturday ১১:৪১:১১ PM
Print this E-mail this

জাতীয় নির্বাচন ঠেকাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: সেলিমা রহমান


মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, ‘জাতীয় নির্বাচন ঠেকাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধীদের মোকাবিলা করা হবে।’ 

শনিবার বিকালে বরিশালের মুলাদীতে সফিপুর আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। 

জনসভায় সভাপতিত্ব করেন সফিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসকান্দার আলী বাঘা। প্রধান বক্তা ছিলেন মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছত্তার খান। বিশেষ অতিথি কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বাবুগঞ্জ উপজেলা বিএনপির নেতা ইসরাত হোসেন কচি তালুকদার, মুলাদী পৌর বিএনপির আব্দুর রব খান, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দয়াল, আবিদুর রহমান শরীফ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সম্পাদক আফসানা জাহান মীম, বিএনপি নেতা মশিউর রহমান বেল্লাল, আব্দুস সামাদ লালন সিকদার, রুহুল আমিন, ইউসুফ আলী প্যাদা, রুহুল আমিন খান, আবুল কালাম মাঝি প্রমুখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com