![]() উজিরপুরে মুদি দোকানে চুরি: নগদ টাকা ও মালামাল লুট, নিরাপত্তা নিয়ে শঙ্কা
৩ November ২০২৫ Monday ৪:২৭:৫৪ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() বরিশালের উজিরপুর উপজেলার কাজিরা দক্ষিণ হস্তিশুন্ড এলাকার আনন্দ মার্কেটে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ শিমুল তালুকদারের মালিকানাধীন এই দোকানে গভীর রাতে দুর্বৃত্তরা টিনের দেয়াল কেটে ভেতরে ঢুকে চুরি সংঘটিত করে। সকালে দোকান খুলে শিমুল তালুকদার দেখতে পান, দোকানের সাইডের টিন কাটা এবং বেশ কিছু মালামাল নেই। চোরেরা দোকান থেকে নগদ অর্থ, সিগারেট, চা-পাতা, বিস্কুটসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ থেকে ১৫ হাজার টাকা। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের বক্তব্য, বাজার এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়েই চলেছে, অথচ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর নয়। ব্যবসায়ীরা দ্রুত পদক্ষেপ ও টহল ব্যবস্থা বাড়ানোর দাবি জানিয়েছেন। দোকান মালিক মোঃ শিমুল তালুকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, এদিকে স্থানীয়রা চাইছেন দ্রুত তদন্ত ও চোরদের আইনের আওতায় আনা হোক, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

