Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ২:৩০ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে মুদি দোকানে চুরি: নগদ টাকা ও মালামাল লুট, নিরাপত্তা নিয়ে শঙ্কা
৩ November ২০২৫ Monday ৪:২৭:৫৪ PM
Print this E-mail this

উজিরপুরে মুদি দোকানে চুরি: নগদ টাকা ও মালামাল লুট, নিরাপত্তা নিয়ে শঙ্কা


অনলাইন নিউজ ডেস্ক:

বরিশালের উজিরপুর উপজেলার কাজিরা দক্ষিণ হস্তিশুন্ড এলাকার আনন্দ মার্কেটে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ শিমুল তালুকদারের মালিকানাধীন এই দোকানে গভীর রাতে দুর্বৃত্তরা টিনের দেয়াল কেটে ভেতরে ঢুকে চুরি সংঘটিত করে।

সকালে দোকান খুলে শিমুল তালুকদার দেখতে পান, দোকানের সাইডের টিন কাটা এবং বেশ কিছু মালামাল নেই। চোরেরা দোকান থেকে নগদ অর্থ, সিগারেট, চা-পাতা, বিস্কুটসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ থেকে ১৫ হাজার টাকা।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের বক্তব্য, বাজার এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়েই চলেছে, অথচ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর নয়। ব্যবসায়ীরা দ্রুত পদক্ষেপ ও টহল ব্যবস্থা বাড়ানোর দাবি জানিয়েছেন।

দোকান মালিক মোঃ শিমুল তালুকদার ক্ষোভ প্রকাশ করে বলেন,
“রাতের আঁধারে এভাবে টিন কেটে দোকানে হানা দেওয়াটা খুবই দুঃখজনক। প্রশাসনের কাছে অনুরোধ—এই চোর চক্রকে দ্রুত চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হোক।”

এদিকে স্থানীয়রা চাইছেন দ্রুত তদন্ত ও চোরদের আইনের আওতায় আনা হোক, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com