![]() মেহেন্দিগঞ্জে ৩১ কোটি টাকার অবৈধ জাল জব্দ
৬ November ২০২৫ Thursday ১:৪২:৩৩ PM
মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের মেহেন্দিগঞ্জে প্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (৫ নভেম্বর) কালিগঞ্জ কোস্টগার্ড স্টেশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪টায় কোস্টগার্ড মেঘনা নদীর সবুজ বয়াসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি ইঞ্জিনচালিত বোটে তল্লাশি করে প্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৯০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জালের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাল মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর সানির উপস্থিতিতে নষ্ট করা হয় এবং বোট ক্রুদের মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেওয়া হয়। মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

