Current Bangladesh Time
Thursday August ২৭, ২০২৬ ১১:১১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » মেহেন্দিগঞ্জে ৩১ কোটি টাকার অবৈধ জাল জব্দ
৬ November ২০২৫ Thursday ১:৪২:৩৩ PM
Print this E-mail this

মেহেন্দিগঞ্জে ৩১ কোটি টাকার অবৈধ জাল জব্দ


মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জে প্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (৫ নভেম্বর) কালিগঞ্জ কোস্টগার্ড স্টেশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪টায় কোস্টগার্ড মেঘনা নদীর সবুজ বয়াসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি ইঞ্জিনচালিত বোটে তল্লাশি করে প্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৯০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জালের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত জাল মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর সানির উপস্থিতিতে নষ্ট করা হয় এবং বোট ক্রুদের মুচলেকা নিয়ে বোটসহ ছেড়ে দেওয়া হয়।

মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com