Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ৪:০৪ PM
Barisal News
Latest News
Home » জিয়ানগর » নাজিরপুর » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুর-১: সাঈদীপুত্রের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন কে?
১১ November ২০২৫ Tuesday ৪:২২:১৭ PM
Print this E-mail this

পিরোজপুর-১: সাঈদীপুত্রের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন কে?


আমাদের বরিশাল ডেস্ক:

সারা দেশের ন্যায় নির্বাচনি হাওয়া বইছে বরিশালের পিরোজপুরেও। বরিশালের পাঁচ আসনের মধ্যে পিরোজপুর-১ আসন একটি। আসনটি জিয়ানগর-সদর-নাজিরপুর এলাকা নিয়ে গঠিত। শোনা যাচ্ছে, বিএনপি এ আসনটি জোট বা সমমনা দলের কাউকে ছাড় দেবে। 

পিরোজপুর-১ (জিয়ানগর-সদর-নাজিরপুর): এ আসনে জামায়াতের প্রার্থী প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। এখানে বিএনপির মনোনয়ন চাইছেন জেলা আহ্বায়ক নজরুল ইসলাম খান, সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। আলোচনায় রয়েছেন—আসনটি জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে দিতে পারে বিএনপি।

জিয়ানগরের বাসিন্দা আল আমিন খান বলেন, ‘হতে পারে যে উনি (মোস্তফা) জাতীয় নেতা। কিন্তু এলাকার কতজন ওনাকে চেনে?’ নাজিরপুরের বাসিন্দা গোলাম মাহমুদ বলেন, ‘আমাদের এখানে তো জাতীয় পার্টির (জাফর) কোনো কর্মকাণ্ডই নেই। কারা এখানে উনার কর্মী-সমর্থক- তাইতো চিনি না।’ 

পিরোজপুর পৌর এলাকার আলী নেওয়াজ বলেন, ‘এমন হতে পারে যে, উনি বিএনপির আশায় ভোট করতে আসবেন। কিন্তু দলীয় প্রার্থী না থাকলে স্থানীয় বিএনপি তার পক্ষে কতটুকু থাকবে, তাই নিয়ে সন্দেহ আছে। শেষ পর্যন্ত দেখা যাবে জিতে গেছে জামায়াত।’

জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, ‘আমাদের নিশ্চিত বিজয়ের আসন কেন অন্যদের ছাড়া হবে? ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন।’ জোটকে দেওয়া হলে জেতার সম্ভাবনা প্রশ্নে তিনি বলেন, ‘পুরো বিষয়টাই তখন অনিশ্চিত হয়ে যাবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com