Current Bangladesh Time
Saturday January ১৭, ২০২৬ ৩:৫১ AM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় ৫.৫ মাত্রার ভূমিকম্প, কেন্দ্রস্থল নরসিংদী, আতঙ্কে অনেকে রাস্তায়
২১ November ২০২৫ Friday ২:৩৮:৫৪ PM
Print this E-mail this

বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় ৫.৫ মাত্রার ভূমিকম্প, কেন্দ্রস্থল নরসিংদী, আতঙ্কে অনেকে রাস্তায়


আমাদের বরিশাল ডেস্ক:

বরিশালসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

বরিশাল থেকে রাজীব আহমেদ জানান, ভূমিকম্পের সময় তিনি একতলায় একটি দোকানে বসেছিলেন। সেখানে সবকিছু কাঁপছিল।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
১১ দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন
জিয়াউল আহসানের বিচার শুরু
জুলাই সনদের আলোচনা হারিয়ে গেছে : চরমোনাই পীর
বিএনপি জোটে অবিশ্বাস, জামায়াতের জোটে ‘বিভক্তি’
জিয়াউল আহসানকে দুদকের মামলায় গ্রেফতার দেখানোর আদেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com