![]() পটুয়াখালী-৩ আসনে রাজনৈতিক উত্তাপ: রনির ফেসবুক পোস্টে নতুন জল্পনা
২২ November ২০২৫ Saturday ১:০৬:৪১ PM
আমাদের বরিশাল ডেস্ক: ![]() আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। নির্বাচনের এখনও বাকি থাকলেও প্রতিদিনই এলাকায় নির্বাচনী হাওয়া তীব্র হচ্ছে। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তাঁর ফেসবুক পোস্টে এই আসনের জটিল রাজনৈতিক সমীকরণ নিয়ে মন্তব্য করায় আলোচনা আরও বেড়েছে। রনি তাঁর পোস্টে লেখেন,“পটুয়াখালী-৩ আসনে আসলে কি ঘটতে যাচ্ছে তা কেবল আল্লাহই জানেন। নির্বাচন অনেক দূরে, কিন্তু গলাচিপা–দশমিনায় দৈনিক কয়েকবার নির্বাচনী লড়াই হচ্ছে!” তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপি নেতৃত্বাধীন জোটে এই আসনে সম্ভাব্য দুই প্রার্থীকে ঘিরে এলাকায় প্রতিযোগিতা তীব্র হচ্ছে। রনির পোস্টে আরও বলা হয়েছে,“উৎসুক জনতা সব জনসভায় ছুটছেন। আওয়ামী লীগ সবাইকে ‘পাম্প’ দিচ্ছে, জামায়াত চর মোনাই মাঠ গোছাচ্ছে। অন্যদিকে মামুন ও নুরুর জন্য নির্বাচন করা ইজ্জতের সওয়াল হয়ে পড়েছে।” তিনি দাবি করেন, নির্বাচন হলে মাঠের অবস্থা অনুযায়ী দুই সম্ভাব্য প্রার্থীকেই প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রনির এই পোস্ট এলাকাবাসীর মধ্যে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে বিএনপি জোটের মনোনয়ন নিয়ে যে অনিশ্চয়তা ও অভ্যন্তরীণ প্রতিযোগিতা রয়েছে, তা রনির বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে। পটুয়াখালী-৩ আসনে রাজনৈতিক সমীকরণ প্রতিদিনই বদলাচ্ছে। মাঠের রাজনীতি কোন দিকে যায় এখন এলাকাবাসী সেই অপেক্ষাতেই। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

