Current Bangladesh Time
Saturday May ৯, ২০২৬ ৮:৪৮ AM
Barisal News
Latest News
Home » গলাচিপা » দশমিনা » পটুয়াখালী » পটুয়াখালী-৩ আসনে রাজনৈতিক উত্তাপ: রনির ফেসবুক পোস্টে নতুন জল্পনা
২২ November ২০২৫ Saturday ১:০৬:৪১ PM
Print this E-mail this

পটুয়াখালী-৩ আসনে রাজনৈতিক উত্তাপ: রনির ফেসবুক পোস্টে নতুন জল্পনা


আমাদের বরিশাল ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। নির্বাচনের এখনও বাকি থাকলেও প্রতিদিনই এলাকায় নির্বাচনী হাওয়া তীব্র হচ্ছে। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তাঁর ফেসবুক পোস্টে এই আসনের জটিল রাজনৈতিক সমীকরণ নিয়ে মন্তব্য করায় আলোচনা আরও বেড়েছে।

রনি তাঁর পোস্টে লেখেন,“পটুয়াখালী-৩ আসনে আসলে কি ঘটতে যাচ্ছে তা কেবল আল্লাহই জানেন। নির্বাচন অনেক দূরে, কিন্তু গলাচিপা–দশমিনায় দৈনিক কয়েকবার নির্বাচনী লড়াই হচ্ছে!”

তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপি নেতৃত্বাধীন জোটে এই আসনে সম্ভাব্য দুই প্রার্থীকে ঘিরে এলাকায় প্রতিযোগিতা তীব্র হচ্ছে।
রনির ভাষায় “তারেক রহমানের ঘনিষ্ঠ মিত্র ভিপি নুরু জোটের প্রার্থী; অন্যদিকে কেন্দ্রীয় নেতা হাসান মামুনের সঙ্গে আছে বিএনপির জেলা, উপজেলা ও ইউনিয়নের বেশিরভাগ নেতা-কর্মী।”

রনির পোস্টে আরও বলা হয়েছে,“উৎসুক জনতা সব জনসভায় ছুটছেন। আওয়ামী লীগ সবাইকে ‘পাম্প’ দিচ্ছে, জামায়াত চর মোনাই মাঠ গোছাচ্ছে। অন্যদিকে মামুন ও নুরুর জন্য নির্বাচন করা ইজ্জতের সওয়াল হয়ে পড়েছে।”

তিনি দাবি করেন, নির্বাচন হলে মাঠের অবস্থা অনুযায়ী দুই সম্ভাব্য প্রার্থীকেই প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে।
রনির মতে “কেউ যদি পিছিয়ে যায়, তবে তার রাজনীতি সারা জীবনের জন্য শেষ।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রনির এই পোস্ট এলাকাবাসীর মধ্যে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে বিএনপি জোটের মনোনয়ন নিয়ে যে অনিশ্চয়তা ও অভ্যন্তরীণ প্রতিযোগিতা রয়েছে, তা রনির বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে।

পটুয়াখালী-৩ আসনে রাজনৈতিক সমীকরণ প্রতিদিনই বদলাচ্ছে। মাঠের রাজনীতি কোন দিকে যায় এখন এলাকাবাসী সেই অপেক্ষাতেই।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ,তালিকায় সেলিমা রহমান ও মোশারেফ
বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,বিভাগে মৃত্যুসংখ্যা এখন ২৬
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com