![]() বরিশাল-২ আসনে শক্ত উপস্থিতি: উজিরপুরে জামায়াতের মোটর শোডাউন
২২ November ২০২৫ Saturday ৭:০২:২২ PM
নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: ![]()
উপজেলা জামায়াতের আমীর আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. খোকন সরদারের সঞ্চালনায় শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বরিশাল-২ আসনের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। আয়োজকদের দাবি, শোভাযাত্রায় প্রায় এক হাজার মোটরসাইকেল অংশ নেয়, যা পথে পথে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। এ সময় ঢাকা–বরিশাল মহাসড়কের সানুহার থেকে ইচলাদি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় সাময়িক যানজটেরও সৃষ্টি হয়। গণসংযোগকালে মাস্টার আব্দুল মান্নান বলেন, “জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশকে দুর্নীতি, মাদক ও চাঁদাবাজিমুক্ত করে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া হবে।” তিনি আরও বলেন, “পরিবর্তনের পথে এগোতে এখনই দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার সময়।” সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

