Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ১:২৩ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » বরিশাল-২ আসনে শক্ত উপস্থিতি: উজিরপুরে জামায়াতের মোটর শোডাউন
২২ November ২০২৫ Saturday ৭:০২:২২ PM
Print this E-mail this

বরিশাল-২ আসনে শক্ত উপস্থিতি: উজিরপুরে জামায়াতের মোটর শোডাউন


নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের উজিরপুরে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি উপজেলার আটটি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১০২ কিলোমিটার পথ অতিক্রম শেষে মহিলা কলেজ মাঠে পৌঁছে সমাপ্ত হয়।

উপজেলা জামায়াতের আমীর আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. খোকন সরদারের সঞ্চালনায় শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বরিশাল-২ আসনের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।

আয়োজকদের দাবি, শোভাযাত্রায় প্রায় এক হাজার মোটরসাইকেল অংশ নেয়, যা পথে পথে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। এ সময় ঢাকা–বরিশাল মহাসড়কের সানুহার থেকে ইচলাদি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় সাময়িক যানজটেরও সৃষ্টি হয়।

গণসংযোগকালে মাস্টার আব্দুল মান্নান বলেন, “জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশকে দুর্নীতি, মাদক ও চাঁদাবাজিমুক্ত করে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া হবে।” তিনি আরও বলেন, “পরিবর্তনের পথে এগোতে এখনই দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার সময়।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com