Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ১:৪২ PM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » নাজিরপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের পর চাঁদা দাবি, ভিডিও ভাইরাল
২৮ November ২০২৫ Friday ৭:৩৬:১৮ PM
Print this E-mail this

নাজিরপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের পর চাঁদা দাবি, ভিডিও ভাইরাল


নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

pirojpur-news-map পিরোজপুর সংবাদ মানচিত্র

পিরোজপুরের নাজিরপুরে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালী হিসেবে পরিচিত হেলাল সিকদারসহ পাঁচজনের একটি চক্রের বিরুদ্ধে। এ সময় ভিডিও ধারণ করে চাঁদাও দাবি করেন তারা।

উপজেলার ২ নং মালিখালী ইউনিয়নের মিঠারকুল গ্রামে এ ঘটনা ঘটেছে। সম্প্রতি নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, এক গৃহবধূ ও এক ব্যক্তিকে বিবস্ত্র করে বুকের ওপর পা দিয়ে চেপে ধরে নির্মম নির্যাতন করছেন কয়েকজন। এ সময় তারা বাঁচার তাগিদে চিৎকার করলেও নির্যাতন চালিয়ে যান অভিযুক্তরা।

এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ভুক্তভোগী নারীর ভাসুরের ছেলে টুটুল সিকদার (৩২) বাদী হয়ে হেলাল সিকদারসহ পাঁচজনের নাম উল্লেখ করে নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

অভিযুক্তরা হলেন হেলাল সিকদার (৩৫), মিলন সিকদার (৩৮), দেলোয়ার ওরফে দেলাল সিকদার (৩০), নান্নু সিকদার (৩৪), মামুন সিকদার (২৭)। তারা সবাই নাজিরপুর উপজেলার মিঠারকুল গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারীর স্বামীর সঙ্গে স্থানীয় ফোরকান মোল্লার ব্যবসায়িক সম্পর্ক থাকার সুবাদে গত ৬ আগস্ট রাতে তিনি ভুক্তভোগীর বাড়িতে যান। এ সময় অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে এবং তার স্বামী ঘরে না থাকায় পরকীয়ার আখ্যা দিয়ে বেঁধে উভয়কে বিবস্ত্র করে বেধরক মারধর করে তার ভিডিও ধারণ করে। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরো বলেন, টাকা না থাকায় ঘরে থাকা আনুমানিক ২ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায় তারা এবং হুমকি দিয়ে বলে আগামী ২ দিনের মধ্যে বাকি টাকা পরিশোধ না করলে তাদের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হবে। তাদের দাবিকৃত টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে মোবাইল ফোন থেকে আপত্তিকর ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। এতে ভুক্তভোগীর ব্যাপক মানসম্মানের ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী নারী মোবাইল ফোনে জানান, তারা ষড়যন্ত্র করে আমার মানসম্মান ক্ষুণ্ন করেছে। জায়গা-জমি নিয়ে ঝামেলা থাকায় আমার সঙ্গে এমন ঘটনা করেছে। আমি এখন বাড়িছাড়া আছি। আপনারা একটু দেখেন আমি যেন বাড়ি এসে শান্তি-শৃঙ্খলাভাবে বসবাস করতে পারি ও ন্যায়বিচার পেতে পারি।

এ বিষয়ে অভিযুক্ত হেলাল সিকদারের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com