" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠির কাঠালিয়ায় আমরা নতুনে বিশ্বাস করি আনবিক সংগঠনের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত 


আমাদেরবরিশাল.কম

১ December ২০২৫ Monday ১১:৫০:৫৭ AM

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে আমরা নতুনে বিশ্বাস করি আনবিক সংগঠনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে আনবিক সংগঠনের উদ্যোগে কাঠালিয়ার ৫১ নং কচুয়া  বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শৌলজালিয়া ইউনিয়নের  ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধীক শিক্ষার্থী অংশ নেয়। 

আনবিক সংগঠনের সদস্য মোঃ রফিকুল ইসলাম সোহাগ জানান, বৃত্তি পরিক্ষার সকল খরচ আমাদের ব্যক্তিগত সংগঠনের আমরা এ বছর শুরু করেছি, আগামীতে আরো বড় ভাবে করার চিন্তা আছে, তিনি আরো জানান, মোট চারটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে।

এতে ১০০ মার্কের পরীক্ষায় মেধাবীদের বাছাই করে সনদ, নগদ টাকা ও শিক্ষা সামগ্রী দেয়া হবে। আণবিক সংগঠনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। 



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।